পশ্চিমবঙ্গে এনসেফালাইটিসে ১০৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সাতটি জেলায় মহামারি আকারে ছড়িয়ে পড়েছে জাপানিজ এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ)। সরকারি হিসাবে গতকাল মঙ্গলবার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ১০৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বেসরকারিভাবে এ সংখ্যা ১৩১।

গতকাল কলকাতায় রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানান, এখন পর্যন্ত এই রোগে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৬ দিনে মারা গেছে ৬৭ জন। এর মধ্যে এনসেফালাইটিস পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে মহারাষ্ট্রের পুণের ভাইরোজি বিভাগের একটি বিশেষজ্ঞ দল। ওই দলের সদস্যরা ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের রক্তের নমুনা সংগ্রহ করে পুণের পরীক্ষাকেন্দ্রে পাঠিয়েছেন। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত বেশ কজন রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ুর মাদুরাইয়ের ‘সেন্টার ফর মেডিকেল ইন্টেমোলজিকাল রিসার্চ’-এর সহযোগিতা চেয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী চিঠি লিখেছেন। তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে মাদুরাই থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ দল আসছে।

এই রোগ প্রতিরোধের জন্য মশা ও শূকর নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।