পশ্চিমবঙ্গে এবার একাই লড়বে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবার একাই লড়বে। তৃণমূলের সঙ্গে কোনো জোট হবে না। জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে গতকাল সোমবার নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা ও দলীয় পার্লামেন্ট সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রাহুলের ডাক পেয়ে গতকাল বিকেলে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা দিল্লিতে ছুটে যান। বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আর কোনো জোট নয়। পশ্চিমবঙ্গের ৪২ আসনে কংগ্রেস এবার
একাই লড়বে।
১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠনের পর তৃণমূল কংগ্রেস লোকসভা, বিধানসভা নির্বাচনে হয় বিজেপির সঙ্গে, নয়তো জাতীয় কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট বেঁধেছে। এবার কংগ্রেসের রাজ্য সভাপতি আগেই জানিয়ে দেন, তৃণমূলের সঙ্গে কোনো জোট নয়।