পশ্চিমবঙ্গে কর্মচারীদের উপস্থিতি নজরদারির জন্য গোপন ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কার্যালয়গুলোতে কর্মচারীরা সময়মতো যাওয়া-আসা করছেন কি না, তা পর্যবেক্ষণ করতে গোপন ক্যামেরা বসানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।পদক্ষেপের অংশ হিসেবে এরই মধ্যে ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল সাপ্লাইজ করপোরেশনে পরীক্ষামূলকভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই কার্যক্রম তদারক করবেন।খাদ্যমন্ত্রী বলেন, ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি আঙুলের ছাপ দেওয়ার ইলেকট্রনিক ব্যবস্থা স্থাপন করা হলে কর্মচারীদের উপস্থিতি নজরদারি করা সহজ হবে।অভিযোগ রয়েছে, কোনো কোনো কর্মচারী কার্যালয়ে নির্ধারিত সময়ের পরে এসে আবার আগেভাগে চলে যান। এখানেই শেষ নয়। অনেকে চুপিসারে কার্যালয় থেকে বের হওয়ার আগে টেবিলে ব্যাগ বা চশমা রেখে যান। টিএনএন।