পশ্চিমবঙ্গে কারাগারে বন্দি তিন হাজারের বেশি বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের ৫৭টি কারাগারের ৩২টিতে বাংলাদেশের তিন হাজার ২৭৫ জন বন্দি আছে।
ওইসব কারাগার সূত্রে জানা যায়, ওই বন্দিদের মধ্যে বিচারাধীন আছেন দুই হাজার ৪৩ জন। সাজাপ্রাপ্ত বন্দি ৭২৬ এবং জানখালাসপ্রাপ্ত বন্দি আছেন ৩৪০ জন। বাকিরা বিভিন্ন বন্দির সন্তান-সন্ততি।
সবচেয়ে বেশি বন্দি রয়েছে তিনটি কারাগারে। ওই তিনটি কারাগার হলো দমদম, বনগাঁ এবং বালুরঘাট। এসব কারাগারে বন্দিসংখ্যা যথাক্রমে এক হাজার ৬৫, ৫০০ ও ৩৫০ জন।