পশ্চিমবঙ্গে চলন্ত বাসে গুলিবর্ষণ, আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে বন্দুকধারীদের হামলায় ১১ জন আহত হয়েছে।
মালদার কালিকাপুরে গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। চলন্ত বাসটিতে অতর্কিতে চারদিক থেকে গুলিবর্ষণ করে দুষ্কৃতকারীরা। আহত ১১ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার শিকার বাসটি মালদা থেকে পাকুয়াহাট যাচ্ছিল। দৃষ্কৃতকারীরা গুলি চালালে বাসের চালক দ্রুত গাড়িটি চালিয়ে কাছের থানায় পৌঁছে ঘটনা পুলিশকে জানান। গতকাল শনিবার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে আটক করেছে।
প্রসঙ্গত, হামলার এলাকাটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) ঘাঁটি বলে পরিচিত। পুলিশও বলেছে, এই গুলিবর্ষণের পেছনে কেএলও জঙ্গিদের হাত থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।