পশ্চিমবঙ্গে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্র গত রোববার নিজের বড় ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ তবে কেন ছেলেকে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন, সে বিষয়টি স্পষ্ট নয়৷ ছেলেকে থানায় নেওয়ার বিষয়েও তিনি কিছু জানেন না বলে জানান মদন৷
গতকাল মঙ্গলবার কলকাতার দৈনিক এবেলার প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে মন্ত্রী হঠাৎ তাঁর নিজের এলাকা কালীঘাট থানায় ফোন করে ছেলে স্বরূপ মিত্রকে নিয়ে যেতে বলেন৷ পুলিশ ভবানীপুরে মন্ত্রীর বাড়িতে গিয়ে স্বরূপকে থানায় নিয়ে যায়৷ থানায় মিন্ত্রপুত্রকে রাতে পুলিশের ব্যারাকে রাখা হয়৷ সকাল সাতটার দিকে মিন্ত্রপুত্র ঘুম থেকে উঠলে ১০০ টাকার একটি ব্যক্তিগত বন্ডে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পত্রিকার খবরে বলা হয়, ছোটখাটো অপরাধের জেরে মন্ত্রিপুত্রকে থানায় আনা হয়। ঘটনাটি নিয়ে পুলিশ একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে৷ তবে কী ধরনের অপরাধ, সেটি জানা যায়নি৷
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বরূপ তাঁর বাবাকে ‘হেনস্তা ও নিগ্রহ’ করেছেন। মদন মিত্রের ঘনিষ্ঠরা বলছেন, এ ঘটনায় প্রমাণ করে, মন্ত্রী নিজের ছেলেকেও রেহাই দেন না।