পশ্চিমবঙ্গে তৃণমূল আবার জয়ী হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে ভারতে লোকসভা নির্বাচন হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা অব্যাহত থাকবে। সিএনএন-আইবিএন-সিএসডিএস পরিচালিত এক সমীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। আজ মঙ্গলবার সেই সমীক্ষা-বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ মুহূর্তে ভারতে লোকসভা নির্বাচন হলে পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ২০ থেকে ২৮টি, বামফ্রন্ট পেতে পারে সাত থেকে ১৩টি আর কংগ্রেস পেতে পারে পাঁচ থেকে নয়টি আসন। বিজেপির থলিতে আসতে পারে বড় জোর দুটি আসন।

২০০৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে তৃণমূল ১৯, বামফ্রন্ট ১৫, কংগ্রেস ৬ ও বিজেপি একটি আসন পেয়েছিল।

সমীক্ষায় বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছেন ১১ শতাংশ মানুষ। আবার তৃণমূলের শাসনে সন্তুষ্ট হয়েছেন ৫৪ শতাংশ মানুষ। অন্যদিকে তৃণমূলকে এই রাজ্যে আরেকবার সুযোগ দিতে চান ৪৪ শতাংশ মানুষ।