পশ্চিমবঙ্গে দাবদাহে মৃতের সংখ্যা ১০৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে তিন দিন ধরে চলা প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ সময়ের মধ্যে দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে। গত সোম ও মঙ্গলবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় গরমের বলি হয় ৮৮ জন। গতকাল বুধবার মৃত্যু হয় আরও ১৭ জনের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাবদাহের কারণে গতকাল পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে চারজন, শালবনীতে তিনজন, ঘাটালে দুজন, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একজন, বর্ধমানের আসানসোলে ছয়জন ও হুগলির তারকেশ্বরে একজনের মৃত্যু হয়। মঙ্গলবার পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল বাঁকুড়া ও দুর্গাপুরে ৪৬ ডিগ্রি সেলসিয়াস।