পশ্চিমবঙ্গে দুই বছরে ১০০ বামপন্থী নেতা-কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে ২০১১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে এ বছরের ২২ জুন পর্যন্ত দুবছর এক মাসে ১০০ বামপন্থী নেতা-কর্মী খুন হয়েছেন। গতকাল রোববার রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এই তথ্য প্রকাশ করেছে তাদের দলীয় সংবাদপত্রে।খবরে বলা হয়েছে, এই ১০০ জনের মধ্যে ২০১১ সালে ৫৪, ২০১২ সালে ৩১ এবং ২০১৩ সালে ১৫ জন খুন হয়েছেন। এর মধ্যে ৩১ জন সংখ্যালঘু শ্রেণীর, নয়জন আদিবাসী এবং তিনজন মহিলা।সবচেয়ে বেশি খুন হয়েছেন বর্ধমান জেলায়। খুনের সংখ্যা ১৭। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ। সংখ্যা ১৬। রাজধানী কলকাতায় খুন হয়েছেন একজন।