পশ্চিমবঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কেন্দ্র পদক্ষেপ নেবে: মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, পশ্চিমবঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেবে। কলকাতা সফরকালে গতকাল রোববার কংগ্রেসের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি তাদের এ আশ্বাস দেন।৩৭ সদস্যবিশিষ্ট প্রদেশ কংগ্রেস প্রতিনিধিদলে থাকা পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি সুব্রত মুখার্জি বার্তা সংস্থাকে জানান, প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে বলেছেন, কেন্দ্র মজুদদারির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।মনমোহন সিংয়ের বরাত দিয়ে সুব্রত মুখার্জি আরও জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীদের বৈঠক আহ্বান করা হয়েছে। পিটিআই