পশ্চিমবঙ্গে নারী পরিচালিত ৬৫টি থানা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের ৬৫টি জেলা ও মহকুমা শহরে ৬৫টি থানা হচ্ছে। এসব থানার পরিচালনায় থাকবে নারী পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এসব থানা গড়া হচ্ছে।ইতিমধ্যে এসব থানা গড়ার লক্ষ্যে রাজ্য পুলিশের মহাপরিচালক নপরাজিত মুখার্জি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে।প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে এ বছর ২০টি থানা গড়া হবে। আগামী বছর ২০টি এবং এর পরের বছর গড়া হবে ২৫টি থানা। প্রতিটি থানায় থাকবে একজন নারী ইন্সপেক্টর, আটজন সাব-ইন্সপেক্টর, আটজন সহকারী সাব-ইন্সপেক্টর ও ২০ জন কনস্টেবল। এ ছাড়া থাকবে চারজন গাড়িচালক, দুজন টেলিফোন অপারেটর ও দুজন সুইপার। এসব থানায় নারীদের অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর্যাপ্ত সুযোগ থাকবে।