পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। পাঁচ দফায় ১১, ১৫, ১৯, ২২ ও ২৫ জুলাই নির্বাচন হবে। রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণা ও ভোটের দিন বাইক বাহিনীর দৌরাত্ম্য বন্ধের নির্দেশ দিয়েছে। নির্বাচনী এলাকায় একাধিক বাইক নিয়ে একসঙ্গে চলা যাবে না।
ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে গ্রাম পঞ্চায়েতের ৪১ হাজার ৫০৫, পঞ্চায়েত সমিতির আট হাজার ৮০০ এবং জেলা পরিষদের ৭৪৮টিতে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের মামলা দায়েরের পর ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এই নির্বাচন হচ্ছে। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশে সন্তুষ্ট নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দলের নেতা-কর্মীরাও রাজ্যের নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার মীরা পান্ডের ওপর ক্ষুব্ধ।
গতকাল মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পঞ্চায়েত নির্বাচনী জনসভায় তৃণমূলের সাংসদ শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনারকে আক্রমণ করে বক্তব্যদিয়েছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সিপিএম, কংগ্রেস এবং বিজেপির রাজ্যের নেতারা।