পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোটের আগেই ৬২৫০ জয়ী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয় হাজার ২৫০ জন প্রার্থী জয়ী হয়েছেন। জয়ী প্রার্থীদের প্রায় সবাই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসদলীয়।পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন তিন দফায় ২, ৬ ও ৯ জুলাই অনুষ্ঠিত হবে। তিন দফায় মনোনয়নপত্র দাখিলের পর গত মঙ্গলবার রাজ্যের নির্বাচন কমিশনের সচিব তাপস রায় জানান, তিন স্তরের পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে ছয় হাজার ২৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল দুই হাজার ৮১২ জন প্রার্থী।