পশ্চিমবঙ্গে পাঠ্যক্রমে যৌনশিক্ষা চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যক্রমে এবার যৌনশিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থা ‘কাউন্সিল অব বোর্ডস অব স্কুল এডুকেশনের’ প্রস্তাব মেনেই রাজ্য সরকার বিদ্যালয়ের পাঠ্যক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই শিক্ষা চালু করা হবে। মূলত যৌন বিষয়ে সচেতন করার জন্যই এই শিক্ষা চালু করা হচ্ছে।