পশ্চিমবঙ্গে প্রচণ্ড দাবদাহে ৪৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত দুই দিনে প্রচণ্ড দাবদাহে অসুস্থ হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। গোটা রাজ্যেই এদিন তাপমাত্রা বেশি ছিল। গত সোমবার ও গতকাল মঙ্গলবার মারা যাওয়া ৪৫ জনের মধ্যে কলকাতা শহরে পাঁচজন, দুর্গাপুর ও আসানসোলে ১৫ জন, পশ্চিম মেদিনীপুরে পাঁচজন, পুরুলিয়ায় দুজন এবং হুগলি জেলার আরামবাগে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্যান্য স্থান থেকে আরও ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।সোমবার বর্ধমানের পানাগড়ে ৪৬.৫, বাঁকুড়ায় ৪৬.১, মেদিনীপুরে ৪৪.৪, বর্ধমানে ৪৪.৫, মালদহে ৪১.৭, দমদমে ৪১.৩, বহরমপুরে ৪৩.৪ এবং কৃষ্ণনগরে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গতকাল কলকাতায় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।