পশ্চিমবঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে কংগ্রেসের পাঁচ নেতার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের পাঁচজন নেতা গতকাল শুক্রবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় কংগ্রেসের মোট সাতজন নেতা মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন।কলকাতার রাজ ভবনে গতকাল বিকেলে ওই পাঁচজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। রাজ্যপাল এম কে নারায়ণন তাঁদের শপথবাক্য পাঠ করান। নতুন প্রতিমন্ত্রীরা হলেন সুনীল তিরকে, প্রমথনাথ রায়, আবু নাসের খান, সাবিনা ইয়াসমিন ও মনোজ চক্রবর্তী। শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র, কংগ্রেসের রাজ্য সভাপতি মানস ভূঁইয়া, বিধানসভার উপনেতা পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। এই পাঁচজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পশ্চিমবঙ্গের মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ৪৩ জনে। গত বামফ্রন্টের মন্ত্রিসভায় এ সংখ্যা ছিল ৪৪। মন্ত্রিসভায় কংগ্রেসের অন্য দুজন সদস্য হলেন মানস ভূঁইয়া ও আবু হেনা।