পশ্চিমবঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওবাদীদের অন্যতম শীর্ষস্থানীয় নেতা কোটেশ্বর রাও ওরফে কিষেনজি গতকাল বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় তাঁর আরও তিন সহযোগী নিহত হয়। ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহূত একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।স্থানীয় প্রশাসন এখনো কিষেনজির মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তবে পশ্চিমাঞ্চলীয় পুলিশের মহাপরিদর্শক (আইজি) গঙ্গেশ্বর সিং বলেন, মৃতদেহ দেখে মনে হচ্ছে, এটি কিষেনজিরই। এখন মৃতদেহের তদন্ত চলছে।যৌথ বাহিনী সূত্র জানায়, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জামবনির বুড়িশোল জঙ্গলে কিষেনজি আত্মগোপন করেছেন—এমন খবর পেয়ে অভিযান চালায় তারা। সঙ্গে যোগ দেয় ঝাড়খন্ডের পুলিশ। মঙ্গল ও বুধবার কোনো সাড়া পাওয়া না গেলেও বৃহস্পতিবার বুড়িশোল জঙ্গল থেকে মাওবাদীরা পাল্টা গুলি চালায়। এরপরই শুরু হয় দুই দলের বন্দুকযুদ্ধ। আধা ঘণ্টার এই লড়াইয়ে নিহত হন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা কিষেনজি। সঙ্গে আরও তিন সহযোগী। অন্যরা পালিয়ে যায়।অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী। যৌথ বাহিনী এখন গোটা জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কিষেনজি ছিলেন কমিউনিস্ট পার্টির (মাওবাদী) পলিটব্যুরোর সদস্য। ১৯৫৬ সালে জন্ম কিষেনজির। পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন তিনি।