পশ্চিমবঙ্গে বন্ধ্ প্রতিহত করার ঘোষণা মমতার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোনো ধরনের বন্ধ্ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার হুগলির মহেশ্বরপুর স্কুলমাঠে দলীয় এক সমাবেশে মমতা এ ঘোষণা দেন।কেন্দ্রীয় ইউপিএ জোট সরকারের জনবিরোধী নীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ২০ ও ২১ ফেব্রুয়ারি দেশব্যাপী ৪৮ ঘণ্টার বনেধর ডাক দিয়েছে ভারতের বামপন্থীসহ ১১টি শ্রমিক সংগঠন।এ কর্মসূচির পরিপ্রেক্ষিতে মমতা বলেন, পশ্চিমবঙ্গে কোনো বন্ধ্ করতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘এখন রাজ্যের মানুষ ভালো আছে। বেড়াতে যাচ্ছে, নাটক করছে, গান শুনছে, পিঠাপুলি খাচ্ছে। বামদের আমলে তো মানুষ ভয়ে জুজু হয়ে থাকত।’তবে এই বনেধর সমর্থনে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো পশ্চিমবঙ্গে প্রচার শুরু করেছে। তারা বন্ধ্ সফল করার জন্য দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে।বামপন্থী নেতারা বলেছেন, জনগণের দাবি আদায়ে প্রয়োজনে তাঁরা বন্ধ্সহ অন্যান্য কর্মসূচি দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।২০১১ সালের মে মাসে ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে হরতাল বা বনেধর বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা। এবার তিনি বনেধর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার ঘোষণা দিলেন।