পশ্চিমবঙ্গে বিধায়ককে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরে গতকাল রোববার দুপুরে তৃণমূল নেতা-কর্মীদের হাতে গণপিটুনির শিকার হয়েছেন বিরোধী সিপিএম দলের বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লা।সিপিএম অভিযোগ করেছে, গত শনিবার রাতে তৃণমূলের কর্মী-সমর্থকেরা ভাঙরের সিপিএমের পার্টি কার্যালয় জ্বালিয়ে দেয়। সেই ভস্মীভূত কার্যালয় দেখতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হন রেজ্জাক মোল্লা। তাঁর গাড়িটিও ভাঙচুর করেছেন তৃণমূলের কর্মীরা। একপর্যায়ে তাঁরা রেজ্জাক মোল্লাকে কিলঘুষি মেরে রাস্তায় ফেলে গণপিটুনি দেন। পরে আহত রেজ্জাক মোল্লাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সিপিএমের অভিযোগ, তৃণমূল নেতা আরাবুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়। প্রচণ্ড মারধরে রেজ্জাক মোল্লার একটি দাঁত ভেঙে গেছে।