পশ্চিমবঙ্গে বেকারদের ভাতা দেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বেকার যুবকদের প্রতি মাসে দেড় হাজার রুপি করে বেকার-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে এক লাখ যুবককে এই ভাতা দেওয়া হবে। এর আগে বেকার-ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আইন পেশায় প্রথম যোগদানকারী আইজীবীদেরও এক বছরের জন্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর মতে, আইন পেশায় প্রবেশের সময় শিক্ষানবিশ আইনজীবীদের বহু কষ্ট করতে হয়। এসব দিক বিবেচনা করে তাঁদের এক বছরের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।