প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোটার টানতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে বিজেপি। উত্তর চব্বিশ পরগনার বারাসাত আসনে দলীয় প্রার্থী প্রখ্যাত জাদুকর পিসি সরকারের (জুনিয়র) অনুপ্রেরণায় নামাচ্ছে ‘জনজাদু রথ’। গত বৃহস্পতিবার কলকাতায় রাজ্য বিজেপি কার্যালয়ে এই জনজাদু রথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা।
বিজেপি সূত্রে জানা গেছে, এই জনজাদু রথ রাজ্যের ৪২টি আসনে ঘুরবে। আর মানুষকে বিভিন্ন জাদু দেখিয়ে আকৃষ্ট করবে। জাদু দেখাবেন আরেক জাদুকর সুজিত কুমার চক্রবর্তী।
এই রথ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সামনে গিয়ে জাদুর মাধ্যমে পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নানা ছবি দেখাবে।