পশ্চিমবঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় সাত হাতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বিন্নাইগুড়ি জঙ্গলে গত বুধবার রাতে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় সাতটি হাতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে একটি হাতি। একদল হাতি রেললাইনের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।বন বিভাগ সূত্রে জানা যায়, হাতিগুলো মোবাঘাট জঙ্গল থেকে ডায়না জঙ্গলে যাচ্ছিল। দুটি হাতির বাচ্চা রেললাইন পার হওয়ার সময় এদের পা আটকে যায়। ওই বাচ্চা দুটিকে উদ্ধার করতে অন্য হাতিগুলো রেললাইনের ওপর ওঠে। এ সময় একটি মালবাহী ট্রেন এসে হাতিগুলোকে আঘাত করে।বিভাগীয় বন কর্মকর্তা সুনীতা ঘটক সাতটি হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় ৮২টি হাতির একটি পাল ৬০ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় যান চলাচল তিন ঘণ্টার জন্য বন্ধ থাকে।