পশ্চিমবঙ্গে লিচুতে প্রাণঘাতী ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মালদহ জেলায় গ্রীষ্মের রসাল ফল লিচুতে প্রাণঘাতী ভাইরাস পাওয়া গেছে। ওই ভাইরাসযুক্ত লিচু খেয়ে সম্প্রতি জেলার সাত শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর লিচু খাওয়ার ব্যাপারে এখন সবাই সতর্ক।

গতকাল মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদেনে জানানো হয়, লিচু খাওয়ার পরপরই ভাইরাসে আক্রান্ত হয়ে ওই শিশুরা মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। দুই থেকে চার বছর বয়সী ওই শিশুরা ৩ থেকে ৭ জুনের মধ্যে মারা যায়।

এ বছর মালদহে প্রচুর লিচু হওয়ায় বাজারে দাম কম। এ কারণে লিচুর কেনাবেচাও বেশি। কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সাম্প্রতিক ঘটনা ক্রেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ এম এ আব্দুর রশিদ জানিয়েছেন, লিচুতে থাকা ওই দুর্লভ প্রকৃতির প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ প্রথম দেখা যায় ২০১২ সালে।

পরীক্ষায় দেখা গেছে, লিচু খাওয়ার পর ভাইরাসটি মস্তিষ্কে পৌঁছায়। এতে তাত্ক্ষণিকভাবে মস্তিষ্ক ফুলে যায়।

চিকিত্সকেরা জানিয়েছেন, ভাইরাসে আক্রান্ত রোগীর জ্বর ও বমি হয়। একপর্যায়ে তা ভয়ংকর অবস্থা ধারণ করে। পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু হয়।

সংক্রামক এ ভাইরাসটির উত্পত্তি চীনে। কিন্তু এখন তা উত্তর ভারতের বেশ কয়েক জায়গায় ছড়িয়ে পড়েছে।