পশ্চিমবঙ্গে সংঘর্ষে কংগ্রেসের ৩ কর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ দফার ভোট হচ্ছে আজ সোমবার। এ নির্বাচন হবে মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া ও বীরভূম জেলায়। শনিবার রাতে প্রাক্-নির্বাচনী রাজনৈতিক সংঘর্ষে কংগ্রেসের তিন কর্মী নিহত হয়েছেন।মুর্শিদাবাদের বেলদা থানার কাপাসডাঙ্গায় সংঘর্ষের সময় বোমায় কংগ্রেসের দুই কর্মীর মৃত্যু হয়। এ জেলারই ভরতপুরে আরেক সংঘর্ষে নিহত হন কংগ্রেসের এক কর্মী। এই তিনজনের মৃত্যুর জন্য কংগ্রেস দায়ী করেছে তৃণমূল কংগ্রেসকে।