পশ্চিমবঙ্গে ৩৩ আসনে জয়ের লক্ষ্য তৃণমূলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই জয়ের নতুন নতুন হিসাব কষছে বিভিন্ন রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস ঘোষণা দিয়েছিল, এবার তারা পশ্চিমবঙ্গের ৪২টি আসনেই জিততে চলেছে। তবে আস্তে আস্তে সেই অবস্থান থেকে সরে এসেছে তারা। এখন ৩৩ আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের এখন হিসাব হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের লোকসভার ৪২টি আসনের মধ্যে ৩৩টি জিতবে তারা। বাকি নয় আসন যাবে অন্য দলগুলোর দখলে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি।
তবে তৃণমূলের ৩৩ আসনে জয় নিয়ে রাজনীতিক ও পর্যবেক্ষকেরা সন্দিহান। তাঁরা মনে করছেন, ৩৩ আসনে জিততে পারবে না তৃণমূল।