পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে ৫০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণসংক্রান্ত বিল গত রাজ্যের বিধানসভায় পাস হয়েছে। এই বিলে তফসিলি জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্যও আসন সংরক্ষণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) বিল-২০১০ পাসের সময় তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের বিধায়কেরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এর আগে অবশ্য ত্রিস্তর পঞ্চায়েতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত ছিল।রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এই বিল পাসের পর বলেন, এখন থেকে ত্রিস্তর পঞ্চায়েতে ৫০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই সংরক্ষণ আইন কার্যকর হবে।