পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে নেলসন ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন দক্ষিণ আফ্রিকার বঞ্চিত-লাঞ্ছিত কালো মানুষের মুক্তিদাতা, অন্যজন ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’। নেলসন ম্যান্ডেলা ও শচীন টেন্ডুলকার—দুজনই ভারতের পশ্চিম বাংলার মাধ্যমিক পাঠ্যসূচিতে জায়গা করে নিতে যাচ্ছেন।
সবকিছু ঠিকমতো এগোলে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই দুই মহানায়ককে পাঠ্যবইয়ে দেখা যেতে পারে। পশ্চিম বাংলা পাঠ্যসূচি পুনর্গঠন কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, ‘শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আমার প্রাথমিক আলাপ হয়েছে। আমরা পাঠ্যবইকে আরও বেশি সমকালীন করতে চাইছি।’
অভীক মজুমদার বলেন, ‘পাঠ্যসূচির আগের বিষয়গুলো শিক্ষার্থীদের প্রতিদিনকার অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা এখন বিষয়গুলো দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত করার চেষ্টা করছি। মন্ত্রী আমাদের এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। আমরা এই দুই মহানায়ককে নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারি।’
ম্যান্ডেলা ও শচীনের কথা ইংরেজি বইয়ে অন্তর্ভুক্ত হবে। এর আগে পশ্চিম বাংলা সরকার পাঠ্যসূচিতে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ‘ঘরের ছেলে’ সৌরভ গাঙ্গুলীকে অন্তর্ভুক্ত করে। টাইমস অব ইন্ডিয়া।

তুরস্কে পাঁচ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
তুরস্কে পুলিশের শীর্ষ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার কয়েকজন মন্ত্রীর ছেলেসহ অন্তত ৫২ জনকে গ্রেপ্তারের পর গতকাল বুধবার এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবারের গ্রেপ্তারের ঘটনাকে তুরস্কের ক্ষমতাসীন দল এ কে পার্টি ও প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে। ওই কর্মকর্তারা গ্রেপ্তারের দায়িত্বে ছিলেন। বিবিসি।