পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মে মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন যথাসময়ে, অর্থাৎ আগামী মে মাসেই অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন।দুই বছর ধরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন এগিয়ে আনার দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে মমতা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দেনদরবারও করেন বলে জানা গেছে। এতে অবশ্য কাজ হয়নি। তবে বিধানসভা নির্বাচনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণাকে মেনে নিয়েছেন তিনি। এর আগে ২০০৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাজ্য থেকে অবিলম্বে যৌথ বাহিনী প্রত্যাহারেরও দাবি জানিয়ে আসছেন।এ ব্যাপারে পি চিদাম্বরম সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ থেকে এখনই যৌথ বাহিনী প্রত্যাহার করা হচ্ছে না। ২০০৯ সালের জুন মাসে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদীদের দমন করার লক্ষ্যে যৌথ বাহিনী মোতায়েন করে কেন্দ্রীয় সরকার।