পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতাকে সমর্থন মাওবাদীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মাওবাদীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছে। একই সঙ্গে রাজ্যবাসীর স্বার্থে তাঁকে অবিলম্বে রেলমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছে। মাওবাদী নেতা বিক্রম এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি মমতার প্রশংসা করে বলেন, মমতা পশ্চিমবঙ্গের গণ-আন্দোলনের সৈনিক। তিনি রাজ্যবাসীর কল্যাণের জন্য আন্দোলনে শামিল হয়েছেন। রুখে দাঁড়িয়েছেন যৌথ বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে। বিক্রম আরও বলেন, রাজ্যের বৃহত্তর স্বার্থে মমতার উচিত, অবিলম্বে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা।