পশ্চিমবঙ্গের সুন্দরবনে ২০টি বাঘের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রাথমিকভাবে ২০টি বাঘের সন্ধান মিলেছে। পশ্চিমবঙ্গের বন বিভাগ এ তথ্য জানিয়েছে।বন বিভাগের তথ্যমতে, গত বছরের নভেম্বর মাসে সর্বাধুনিক প্রযুক্তির ক্যামেরা বসিয়ে যৌথভাবে বাঘ গণনার কাজ শুরু করে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও সুন্দরবন বায়োস্ফিয়ার নামের দুটি সংস্থা। গত এক বছরে তাদের ক্যামেরায় ধারণ করা ছবি বিশ্লেষণ করে বাঘের প্রাথমিক এই সংখ্যা পাওয়া গেছে।