পশ্চিমবঙ্গের ৫ পৌরসভা নির্বাচন বামফ্রন্টের পরাজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের পাঁচ পৌরসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভরাডুবি হয়েছে বামফ্রন্টের। আজ সোমবার এসব নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। পাঁচটি পৌরসভা হলো হাওড়া, মেদিনীপুর, কৃষ্ণনগর, বহরমপুর ও ঝাড়গ্রাম। এর মধ্যে বহরমপুর বাদে চারটি পৌরসভায় জিতেছে তৃণমূল কংগ্রেস। বহরমপুরে জিতেছে কংগ্রেস। বাম দল একটি পৌরসভাও দখল করতে পারেনি।
গত নির্বাচনে বামফ্রন্ট হাওড়া ও ঝাড়গ্রামে জিতেছিল। কংগ্রেস জিতেছিল বহরমপুর ও কৃষ্ণনগর। আর তৃণমূল জিতেছিল মেদিনীপুর পৌরসভায়।