পশ্চিমা অভিযান আঞ্চলিক অস্থিরতা বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন আবারও লিবিয়ায় হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, পশ্চিমা জোটের এ হামলা দীর্ঘমেয়াদি আঞ্চলিক অস্থিরতার সৃষ্টি করতে পারে। চীন বলেছে, তারা এখনো মনে করে, আলাপ-আলোচনার মাধ্যমে লিবিয়া-সংকটের সমাধান করা সম্ভব। গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং য়ু সাংবাদিকদের এ কথা জানান।জিয়াং য়্যু বলেন, ‘আমরা বিশ্বাস করি, নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, তার লক্ষ্য মানবিক পরিস্থিতি রক্ষা করা; অধিকতর মানবিক বিপর্যয় ডেকে আনা নয়।’ তিনি আরও বলেন, ‘লিবিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। এ কারণে আমরা অবিলম্বে সেখানে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি। অন্যথায় আঞ্চলিক অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে।’নিরাপত্তা পরিষদে লিবিয়ায় হামলার প্রস্তাব অনুমোদন হলেও ওই প্রস্তাবের বিষয়ে চীনসহ পাঁচটি দেশ ভোটদানে বিরত থাকে। তবে তারা ভেটো (অনাস্থা) না দেওয়ায় প্রস্তাবটি অনুমোদিত হয়ে যায়।লিবিয়া অভিযানের অগ্রগতি নিয়ে আগামী মঙ্গলবার ব্রিটেন একটি আন্তর্জাতিক সম্মেলন করবে। এ ছাড়া লিবিয়া নিয়ে আগামী সপ্তাহে লন্ডনে একটি আন্তর্জাতিক বৈঠকও বসবে। ওই বৈঠক সম্পর্কে জিয়াং য়্যু বলেন, ‘আমি মনে করি, নিরাপত্তা পরিষদের সদস্যরা অনানুষ্ঠানিকভাবে লিবিয়া নিয়ে আলোচনা চালিয়ে যেতে পারে।’ রয়টার্স।