পশ্চিমা দেশগুলোর জন্য নতুন হুমকি ‘বেবি বিন লাদেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ন্যাটোর নেতৃত্বাধীন সেনাদের লক্ষ্যভেদী হামলাগুলো ক্রমে দুর্বল করে ফেলছে জঙ্গি নেতাদের। দিনের পর দিন নড়বড়ে হয়ে উঠছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ভিত। এ সময় শক্ত করে সংগঠনের হাল ধরতে সচেষ্ট নতুন প্রজন্মের একদল উগ্রপন্থী নেতা, যাঁরা বিশ্লেষক ও নিরাপত্তা কর্মকর্তাদের কাছে ‘বেবি বিন লাদেন’ নামে পরিচিত। এই ‘লাদেনরা’ পশ্চিমা বিশ্বের জন্য নতুন হুমকি উঠছেন বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা বলেন, পশ্চিমা বিশ্বে হামলা পরিচালনায় আরও দক্ষতা অর্জনে আল-কায়েদাকে সহায়তা করছেন এসব উগ্রপন্থী নেতা। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে মালির তিমবুকতু পর্যন্ত বিস্তৃত তাঁদের দৌরাত্ম্য। কর্মকর্তারা আশঙ্কা করছেন, নতুন প্রজন্মের জঙ্গি নেতাদের কারণে ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কয়েক দশক পর্যন্ত চলতে পারে।গোয়েন্দা বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন, পাকিস্তানভিত্তিক মোহাম্মদ ইলিয়াস কাশ্মীরির মতো উগ্রবাদী নেতারা তাঁদের আল-কায়েদার সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোতে হাজার হাজার লোককে নিয়োগ করে জঙ্গি বানিয়েছেন। টেলিগ্রাফ অনলাইন।