পা দিয়ে পিয়ানো বাজিয়ে বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমৎকার সুরে পিয়ানো বাজছে। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন। হঠাৎ আপনার মনে হলো, যিনি পিয়ানো থেকে এমন হূদয়ছোঁয়া সুর বের করে আনছেন, তিনি দেখতে কেমন। তাকিয়ে দেখলেন, তাঁর একটি হাতও নেই! পায়ের আঙুল দিয়েই পিয়ানোতে অমন ঝড় তুলছেন!সেই ঝড়তোলা তরুণ পিয়ানো-বাদক লিউ ওয়েই (২৩) টেলিভিশনে ‘চায়না’স গট ট্যালেন্ট’ নামে প্রতিভা বাছাই বিষয়ক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। চীনের গণমাধ্যমে গতকাল সোমবার এ খবর প্রকাশিত হয়েছে।১০ বছর বয়সে একদিন লুকোচুরি খেলতে গিয়ে উচ্চ ভোল্টেজের একটি তারে শক খেয়ে দুটি বাহুই হারাতে হয় লিউকে। ছোটবেলা থেকেই সংগীতজ্ঞ হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন তিনি। তাই বাহু হারানোর পরও দমে যাননি। ১৯ বছর বয়সে স্বপ্নপূরণের উদ্দেশ্য নিয়ে তিনি পিয়ানো বাজানো শুরু করেন। শেখা শুরুর পর একপর্যায়ে লিউর মনে হয়েছিল, শুধু পায়ের আঙুল দিয়ে এটি শেখা অসম্ভব। কিন্তু শেখার একপর্যায়ে গিয়ে নিজের মতো করে কৌশল উদ্ভাবন করেন তিনি। তার পরই তাঁর এই সাফল্য আসে।রোববার সাংহাই স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর লিউ দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমার অন্তত দুটি শক্তসমর্থ পা আছে।’ এএফপি।