পাঁচ দ্বীপ বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় এলাকা ক্ষয় হওয়া ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জের পাঁচটি দ্বীপ বিলীন হয়ে গেছে সমুদ্রে। এ তথ্য অস্ট্রেলিয়ার নতুন এক গবেষণার। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে প্রশান্ত মহাসাগরের আশপাশের নিচু এলাকায় বন্যা হওয়া ও তা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। গবেষণায় ১৯৪৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে উপগ্রহ থেকে তোলা ছবি বিবেচনায় নেওয়া হয়। পাশাপাশি স্থানীয় অভিজ্ঞতাও এতে অন্তর্ভুক্ত করা হয়। গবেষণা অনুযায়ী, ওই পাঁচটি দ্বীপ ছাড়াও সলোমনের দুর্গম এলাকার আরও ছয়টি রিফ দ্বীপ মারাত্মকভাবে ক্ষয় হয়েছে। এর মধ্যে একটি দ্বীপের প্রায় ১০টি বাড়ি ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে সমুদ্রগর্ভে চলে যায়।
এএফপি