পাঁচ সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের রাজধানী কায়রোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে কায়রোর তল্লাশি-চৌকিতে এ হামলা চালানো হয়।
এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এ জন্য মুসলিম ব্রাদারহুডকে দুষছে সরকার। ব্রদারহুড এ অভিযোগ অস্বীকার করেছে। এএফপি।