পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত রোববার গুলিতে পাঁচজন নিহত হয়েছে৷ দুই বন্দুকধারী প্রথমে গুলি করে দুই পুলিশ সদস্যকে হত্যা করে৷ পরে তারা আরও একজনকে হত্যা করে নিজেরাই নিজেদের গুিলতে নিহত হয়৷ রোববার সকালে একটি পিৎজা ক্যাফেতে প্রথমে দুই বন্দুকধারী খাবার খেতে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বন্দুকধারীদের একজন পুরুষ ও অন্যজন নারী। সেখান থেকে তাঁরা পার্শ্ববর্তী ওয়ালমার্ট শপে ঢুকে আরও একজনকে গুলি করে হত্যা করে। এরপর ওই নারী প্রথমে তাঁর সঙ্গীকে গুলি করে এবং পরে নিজের ওপর গুলি চালান। বিবিসি৷