প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচজনের একজন নাগরিকই অনলাইন স্বাস্থ্যবিমার আওতায় অন্তর্ভুক্ত না-ও হতে পারেন। এমনটাই আশঙ্কা করছেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, যদি ব্যবহারকারীদের মধ্যে ৮০ শতাংশ ওই স্বাস্থ্যসেবা পরিকল্পনা অনলাইনে কেনেন, তবে সেটাকে সফলতা হিসেবে বিবেচনা করবে সরকার। মোট কত লোককে এ প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ করেননি। ওয়াশিংটন পোস্ট।