পাঁচটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত গতকাল সোমবার পাঁচটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পরিচালক এস সতীশ এ কথা জানান। পাঁচটি উপগ্রহের মধ্যে উচ্চ প্রযুক্তির দূরনিয়ন্ত্রণ ক্ষমতাসম্পন্ন কার্টোস্যাট-২বি নামের উপগ্রহ রয়েছে। বাকি চারটি উপগ্রহের মধ্যে একটি আলজেরিয়ার তৈরি। অন্য তিনটি কৃত্রিম উপগ্রহের একটি ভারতের, একটি কানাডার এবং একটি সুইজারল্যান্ডের তৈরি।এস সতীশ বলেন, ‘অনুকূল আবহাওয়ায় একটি রকেটে পাঁচটি কৃত্রিম উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এগুলো মেরু অঞ্চলের কক্ষপথে স্থাপন করা হবে।’ ভারতের চেন্নাই শহরের উত্তর-পূর্বে শ্রীহরিকোটার উৎক্ষেপণস্থল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। ২০১৬ সালের মধ্যে মহাকাশে মানববাহী খেয়াযান পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের। এএফপি।