পাইলট গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় একজন পাইলটকে উড়োজাহাজের ককপিট থেকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ আগে তাঁকে গ্রেপ্তার ধরা হয়। উড়োজাহাজের কর্মীরা পাইলটের অদ্ভুত আচার আচরণে সন্দেহ করেন। এরপর তিনি অচেতন হয়ে পড়লে, কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। মিরোস্লাভ গ্রোনিচ নামের ওই ব্যক্তি শ্লোভাকিয়ার নাগরিক বলে জানা যাচ্ছে। গ্রেপ্তারের দুই ঘণ্টা পর ৩৭ বছর বয়সী গ্রোনিচের শরীরে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।
বিবিসি