পাইলটের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ রুটের বিমানের একজন পাইলট তাঁর মাকে ককপিটে নিজের পাশের একটি আসনে বসিয়ে পুনে থেকে রাজধানী নয়াদিল্লিতে আনার অনুমতি দিতে কর্তৃপক্ষকে বাধ্য করেছেন। পুনে বিমানবন্দরের একজন কর্মকর্তা গতকাল রোববার সানডে এক্সপ্রেসকে এ কথা জানান। ওই পাইলট তাঁর মাকে বিনা মূল্যের টিকিট দেওয়া না হলে বিমান চালাতে অস্বীকৃতি জানান।ভারতের পশ্চিমাঞ্চলীয় পুনে বিমানবন্দরে ওই পাইলট তাঁর মাকে বিনা মূল্যের টিকিট দিতে কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিচ্ছিলেন। কিন্তু তা না পাওয়ায়শেষ পর্যন্ত পুনে থেকে রাজধানী পর্যন্ত দুই ঘণ্টার ফ্লাইটে তিনি তাঁর মাকে ককপিটে ক্রুদের জন্য নির্ধারিত একটি আসনে বসিয়ে নিয়ে আসেন।বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ওই পাইলট যখন বিনা ভাড়ায় তাঁর মাকে বিমানে নিতে চাচ্ছিলেন তখন বিষয়টি বিমান পরিচালনাকারী ও বাণিজ্যিক বিভাগকে অবহিত করা হয়। পাইলট হুমকি দিয়েছিলেন, তাঁর মাকে এভাবে নিতে দেওয়া না হলে তিনি বিমান চালাবেন না। তাঁর মা অসুস্থ। তিনি তাঁকে বিমানবন্দরে রেখে যেতে পারেন না। বিমানে আসন থাকার ভিত্তিতে এয়ার ইন্ডিয়ার পাইলটরা তাঁদের নিজেদের ও নিজ পরিবারের সদস্যদের জন্য বিনা মূল্যে কিছু টিকিট পেয়ে থাকেন। কিন্তু ওই দিন বিমানটির ১২২টি আসনের সবগুলোই পূর্ণ ছিল। এএফপি।