পাইলটের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেস মুনরো
লেস মুনরো

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিরুদ্ধে ‘ড্যামবাস্টার’ বিমান হামলার পাইলট লেস মুনরো (৯৬) নিউজিল্যান্ডের একটি হাসপাতালে গত সোমবার মারা গেছেন। নিউজিল্যান্ডের এই সাবেক বিমান সেনা হৃদ্রোগে ভুগছিলেন। অতি গোপনীয় ওই আলোচিত অভিযানের পাইলটদের আর কেউ জীবিত রইলেন না। জার্মানির অত্যন্ত সুরক্ষিত বিভিন্ন বাঁধ ধ্বংস করার লক্ষ্যে ড্যামবাস্টার অভিযান চালানো হয়। ওই অভিযানে যে ১৩৩ জন বিমান সেনা অংশ নেন, তাঁদের মাত্র ৭৭ জন জীবিত ফিরেছিলেন। তাঁদের দুজন এখনো বেঁচে আছেন। তবে ওই অভিযানের পাইলটদের মধ্যে মুনরোই ছিলেন সর্বশেষ জীবিত প্রতিনিধি। ১৯৪৩ সালের ১৬ ও ১৭ মে ড্যামবাস্টার অভিযানের সময় লেস মুনরোকে জার্মানির সরপে নদীর বাঁধ ধ্বংস করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিবিসি