পাইলটেরা যখন 'আত্মঘাতী'
খোদ পাইলটের ইচ্ছায় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা বিরল হলেও নজিরবিহীন নয়। আগের এমন কয়েকটি ঘটনা
২৯ নভে. ২০১৩
মোজাম্বিক এয়ারলাইনসের একটি উড়োজাহাজ নামিবিয়ায় বিধ্বস্ত হলে ৩৩ জনের প্রাণহানি ঘটে। তদন্তে ইঙ্গিত মেলে, ক্যাপ্টেন ইচ্ছা করেই ওই ঘটনা ঘটিয়েছিলেন।
৩১ অক্টো. ১৯৯৯
ইজিপ্ট এয়ারের বোয়িং ৭৬৭ নিউইয়র্ক থেকে উড্ডয়ন শুরুর পর বিধ্বস্ত হলে ২১৭ জনের মৃত্যু হয়। তদন্তে ইঙ্গিত দেওয়া হয়, দ্বিতীয় পাইলটের উদ্যোগেই বিধ্বস্ত হয়েছিল।
১৯ ডিসে. ১৯৯৭
ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে উড়োজাহাজ বিধ্বস্ত হলে শতাধিক আরোহী মারা যায়। পাইলট ‘চাকরিসংশ্লিষ্ট সমস্যা’য় ছিলেন বলে তদন্তে প্রমাণিত হয়।
২১ আগস্ট ১৯৯৪
মরক্কোর যাত্রীবাহী উড়োজাহাজ এটলাস পর্বতমালায় আছড়ে পড়লে ৪৪ যাত্রীর প্রাণহানি ঘটে। তদন্তে বলা হয়, এটা ছিল দ্বিতীয় পাইলটের আত্মঘাতী সিদ্ধান্ত।
৯ ফেব্রু. ১৯৮২
জাপানের একটি ডিসি-৮ টোকিও উপসাগরে বিধ্বস্ত হয়। ১২ জনের প্রাণহানি ঘটলেও পাইলট জীবিত ছিলেন। তদন্তে প্রমাণিত হয়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
সূত্র: এএফপি ও বিবিসি