পাইলিংগারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিখ্যাত নক্ষত্রবিদ কলিন পাইিলংগার (৭০) গত বুধবার মারা গেছেন৷ পরিবার সূত্রে জানা গেছে, কেমব্রিজের নিজ বাড়িতে মস্তিষ্কের রক্তক্ষরণে জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে হাসপাতালে নেওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ ২০০৩ সালে একটি মহাকাশযান মঙ্গলে অবতরণের চেষ্টার জন্য নক্ষত্রবিদ কলিন পাইলিংগার সর্বাধিক পরিচিত৷ বিগল-টু নামক ওই মহাকাশযান তৈরির পেছনেও তাঁর অবদান ছিল৷ ওই অভিযানের লক্ষ্য, মঙ্গলের বুকে জীবনের অস্তিত্ব খুঁজে দেখা৷ তাঁর উদে৵াগেই ইউরোপীয় ইউনিয়ন এক্সোমার্স নামক অভিযানের উদ্যোগ নিয়েছে৷ ২০১৮ সালে এই অভিযানটি পরিচালিত হবে৷ বিবিসি৷