পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের শীর্ষ সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ও ইরান নিয়ে আজ শুক্রবার পাকিস্তানে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা, মাদকদ্রব্য ও মানব পাচারসহ ত্রিদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমন নিয়ে আলোচনা হবে।আফগানিস্তানে সরকার ও তালেবানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আবার ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। এমন এক পরিস্থিতিতে এই ত্রিপক্ষীয় সম্মেলন হতে যাচ্ছে।সম্মেলন সামনে রেখে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল বৃহস্পতিবার দুপুরের আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছেছেন। গত নয় মাসে পাকিস্তানে কারজাইয়ের এটি দ্বিতীয় সফর। তিনি সরকার ও বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও গতকাল বিকেলে ইসলামাবাদ পৌঁছান। কারজাইয়ের কার্যালয় থেকে জানানো হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে কারজাইয়ের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক বন্ধন জোরদার এবং সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে।কর্মকর্তারা জানান, গতকাল ইসলামাবাদ পৌঁছানোর পর কারজাই গিলানি ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে সাক্ষাৎ করেন।পাকিস্তান বলেছে, আফগানিস্তানের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়ায় কাবুলের যে সহযোগিতা প্রয়োজন, এর সবই করবে পাকিস্তান। তবে পাকিস্তানের এই আন্তরিকতার বিষয়ে সংশয় রয়েছে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের। এএফপি।পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ২১পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে গতকাল বৃহস্পতিবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।একজন কর্মকর্তা জানান, আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের মিরনশাহের ৩০ কিলোমিটার পূর্বাঞ্চলীয় মির আলীতে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং ওই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত আটজন বিদেশি নাগরিক। এএফপি।