পাকিস্তান এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে ভারতের চেয়ে পাকিস্তানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশি অর্থ জমা আছে। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশ করা হিসাব অনুযায়ী, দেশটির বিভিন্ন ব্যাংকে পাকিস্তানিরা ২০১২ সালের ৩১ ডিসেম্বর নাগাদ মোট ১৪৪ কোটি ১০ লাখ সুইস ফ্রাঙ্ক জমা করেছেন। কেন্দ্রীয় ব্যাংক ২০০২ সালে তথ্য প্রকাশ শুরু করার পর থেকে এ পর্যন্ত পাকিস্তানি সঞ্চয়ের এটিই সর্বনিম্ন অঙ্ক। অন্যদিকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর নাগাদ ভারতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমার পরিমাণ ১৪২ কোটি ১০ লাখ ফ্রাঙ্ক। পিটিআই।