পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত
পাকিস্তান গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে নতুন এই সদস্যদেশ ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।পাকিস্তানের সঙ্গে মরক্কো, টোগো ও গুয়াতেমালাও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। তবে পূর্ব ইউরোপের আসন থেকে এখনো কোনো দেশ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়নি।এর আগে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। ২০১২ সাল পর্যন্ত দেশটির সদস্যপদের মেয়াদ রয়েছে। ১৯৪৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে।পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল্লাহ হুসেইন হারুন নিরাপত্তা পরিষদে নিজ দেশের সদস্য নির্বাচিত হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তাঁর আশা, আগামী বছর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের রাষ্ট্রদূত হরদীপ সিং পুরির সঙ্গে কাজ করবেন।পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান সর্বশেষ ১৯৭৭ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একসঙ্গে কাজ করে। রয়টার্স ও বিবিসি।