পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে গুলিতে ১০ পর্যটক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল শনিবার দিবাগত রাতে বন্দুকধারীদের গুলিতে ১০ জন বিদেশি পর্যটক নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, রাত একটার দিকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি হোটেলে ঢুকে নির্বিচারে গুলি চালায়। ওই হোটেলে বিদেশি পর্যটকেরা ছিলেন। এ ঘটনায় ১০ জন বিদেশি পর্যটক নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা প্রাথমিকভাবে নিহত বিদেশি পর্যটকদের নাম-পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করতে পারেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, নিহত পর্যটকদের মধ্যে অনেকেই চীনা নাগরিক বলে তাঁদের কাছে তথ্য এসেছে।
পাকিস্তানের জিয়ো নিউজের খবরে জানানো হয়েছে, ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। হামলাকারীদের খোঁজে পুলিশ তত্পর রয়েছে।
কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি।