পাকিস্তান পারমাণবিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান তার পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত ও নিশ্ছিদ্র করাকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে থাকে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। জাতিসংঘে পারমাণবিক সন্ত্রাসবাদবিরোধী উচ্চপর্যায়ের এক বৈঠকে ভাষণদানকালে তিনি এ কথা বলেন। হিনা বলেন, ‘পারমাণবিক স্থাপনার নিরাপত্তা একই সঙ্গে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ ও জাতীয় দায়িত্বশীলতারও প্রশ্ন। আমরা সন্ত্রাসবিরোধী লড়াই লড়তে ব্যাপক বিধ্বংসী অস্ত্র প্রতিরোধী প্রযুক্তি, ব্যক্তিগত দায়বদ্ধতামূলক কর্মসূচি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। সন্ত্রাসীদের হাতে যাতে পারমাণবিক-উপকরণ না যায় কিংবা তারা যাতে এ-বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’ এএফপি।