পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার উষ্ণ হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের নভেম্বর মাসে মার্কিন বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই প্রথম শীর্ষ পর্যায়ের দুজন মার্কিন জেনারেল পাকিস্তান সফর করছেন। ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আবার উষ্ণ হতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।ইসলামাবাদ সফরে আসা পদস্থ দুই মার্কিন জেনারেল হলেন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জেমস ম্যাটিস ও আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো বাহিনীর মার্কিন কমান্ডার জেনারেল জন অ্যালেন।গতকাল বুধবার দুই মার্কিন জেনারেল পাকিস্তান পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন একজন নিরাপত্তা কর্মকর্তা। তবে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে মার্কিন জেনারেলদের আনুষ্ঠানিক বৈঠকের আগে দুই জেনারেলের সফরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। গতকালই পাকিস্তান সেনাবাহিনীর প্রধানসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাঁরা বৈঠক করেন।দুই পক্ষের বৈঠক সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের অবসান ও নতুন করে সম্পর্কোন্নয়নই দুই মার্কিন জেনারেলের সফরের মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।পাকিস্তান সেনাবাহিনী জানায়, বুধবারের বৈঠকে ‘সীমান্ত সমন্বয় প্রক্রিয়ার উন্নতি সাধন’ এবং বিমান হামলার তদন্তের বিষয় গুরুত্ব পাবে।পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের অবস্থান ও তাঁকে ধরতে পাকিস্তানি কর্তৃপক্ষকে না জানিয়ে মার্কিন কমান্ডোদের সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে দুই দেশের পারস্পরিক সম্পর্কে অবিশ্বাস ও সন্দেহ দেখা দেয়। আরও বিভিন্ন কারণে দুই দেশের মধ্যকার দূরত্ব ক্রমাগত বাড়তে থাকে। এএফপি।